‘দেশদ্রোহীদের’ সম্পদ জব্দ করল ইরান, পুনর্গঠনে ব্যবহারের ঘোষণা

‘দেশদ্রোহীদের’ সম্পদ জব্দ করল ইরান, পুনর্গঠনে ব্যবহারের ঘোষণা

ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে “দেশদ্রোহী” হিসেবে অভিযুক্ত ৪০ জনের সম্পদ জব্দ করেছে দেশটির বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, জব্দ করা সম্পদগুলো “শত্রুপক্ষের সহযোগী নেটওয়ার্কের প্রভাবশালী ব্যক্তিদের” মালিকানাধীন ছিল। এই সম্পদ এখন যুদ্ধবিধ্বস্ত এলাকা পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, জব্দকৃত সম্পদের অর্থ হাসপাতাল, বৈজ্ঞানিক কেন্দ্র, স্কুল, গবেষণা প্রতিষ্ঠান এবং জনসেবামূলক অবকাঠামো পুনর্নির্মাণে অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় করা হবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ একদিকে যেমন অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের বার্তা দিচ্ছে, অন্যদিকে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে অর্থায়নের বিকল্প উৎস হিসেবেও কাজ করতে পারে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন