যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন কাতার ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা আশা প্রকাশ করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে খুব শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহ-এর সঙ্গে টেলিফোনে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা আলোচনায় অর্জিত অগ্রগতির প্রতি সমর্থন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরান দ্রুতই একটি সমঝোতায় পৌঁছাবে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘উভয় পক্ষ সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে সব অমীমাংসিত বিষয় সমাধানের চলমান প্রশংসনীয় প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী উপসাগরীয় দেশের এই সমর্থন সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পক্ষে আঞ্চলিক কূটনৈতিক সমর্থন আরও জোরালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


