ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, প্রিন্স সুলতান এয়ার বেসে চালানো এই হামলায় আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। হামলায় বেশ কয়েকটি মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
এর একদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানকে “সম্পূর্ণভাবে ধ্বংস” করা হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইতিহাসে এত দ্রুত ও কার্যকরভাবে কোনো দেশের সামরিক শক্তিকে নিষ্ক্রিয় করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এক মাসব্যাপী সংঘাতে এখন পর্যন্ত ৩০০-এর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই চিকিৎসা নিয়ে আবার দায়িত্বে ফিরেছেন, তবে ৩০ জন এখনও কর্মক্ষম নন এবং ১০ জনের অবস্থা গুরুতর।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

