ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর প্রধান আলিরেজা তাং সিরিকে নিয়ে নতুন করে আলোচনায় এসেছে, বিশেষ করে আজ ইসরাইলের পক্ষ থেকে তাকে হত্যার দাবি ওঠার পর।
আলিরেজা তাংসিরি সিরি ২০১৮ সালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি)নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ২০১০ সাল থেকে একই বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি, চলতি বছরের ১০ মার্চ থেকে তার নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট সক্রিয় দেখা যায়। ইরানের বিভিন্ন গণমাধ্যম এই অ্যাকাউন্টের পোস্ট উদ্ধৃত করেছে। সেখানে তিনি একাধিকবার হরমুজ প্রণালী নিয়ে মন্তব্য করেন। এক পোস্টে বলা হয়, “ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীদের সঙ্গে যুক্ত কোনো জাহাজের এই পথ দিয়ে যাওয়ার অধিকার নেই।”
তাংসিরি একজন স্পষ্টভাষী সামরিক কর্মকর্তা হিসেবে পরিচিত। অতীতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন।
২০১৯ সালে তিনি হুমকি দেন, ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে। একই বছর প্রণালীর কাছাকাছি ইরান একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করলে, মার্কিন ট্রেজারি বিভাগ তাকেসহ আইআরজিসির আরও কয়েকজন কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
সূত্র: বিবিসি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

