ইরানের হামলার পর হাইফায় ধ্বংসস্তূপ থেকে ৪ লাশ উদ্ধার

আমার দেশ অনলাইন

ইরানের হামলার পর হাইফায় ধ্বংসস্তূপ থেকে ৪ লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত।

ইসরাইলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, গতকাল একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানে। তবে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি আঘাতের সময় বিস্ফোরিত হয়নি এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর সময়ও সেটি সক্রিয় অবস্থায় ছিল। যা অনুসন্ধান কাজকে আরো জটিল করে তুলেছিল।

প্রতিবেদন অনুযায়ী, আটকে পড়া চারজনের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের পাশের একটি ভবনের কংক্রিট ভেদ করে সুড়ঙ্গ তৈরি করতে হয়।

ঘটনাস্থলের বিপরীতে বসবাসকারী মর বারেল বলেন, ইসরাইলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানি হামলার হুমকির মধ্যে বসবাস করা প্রতিদিনের ‘রাশিয়ান রুলেট’ খেলার মতো মনে হয়।

এদিকে, জরিপগুলোতে দেখা যাচ্ছে, পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সংঘাতের পর যুদ্ধের প্রতি ইহুদি ইসরাইলিদের ব্যাপক সমর্থন ধীরে ধীরে কমতে শুরু করেছে। ইতোমধ্যে ইসরাইলে যুদ্ধবিরোধী বিক্ষোভ তীব্রতর হচ্ছে। বিক্ষোভ দমন নিপীড়নের মতো ঘটনা ঘটেছে। আরব-ইসরাইল আন্দোলনের নেতা অ্যালন-লি-গ্রিনসহ একাধিক বিক্ষোভকারীকে আটকের খবরও পাওয়া গেছে।

Amardesh_Alon_

ইসরাইল এই যুদ্ধে তাদের সাফল্য হিসেবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার কথা বলছে। অন্যদিকে, ইরানের লক্ষ্য ইসরাইলের নিরাপত্তাবোধকে দুর্বল করা—যা একটি মাত্র ক্ষেপণাস্ত্র হামলায়ও সম্ভব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন