আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সামরিক সহযোগিতা জোরদারে কুয়েত–সৌদি আলোচনা

আমার দেশ অনলাইন

সামরিক সহযোগিতা জোরদারে কুয়েত–সৌদি আলোচনা
ছবি: সংগৃহীত।

কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই ফোনালাপে দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উভয় পক্ষ বিভিন্ন যৌথ উদ্যোগ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেছেন।

ফোনালাপে দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন