যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিষয়ক আলোচনার অবস্থানকে ‘পরস্পরবিরোধী ও অবিশ্বস্ত’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইসমাইল কোওসারি।
বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
কোওসারি বলেন, ট্রাম্প ৭৫ বার দাবি করেছেন যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে। অথচ বাস্তবে তা এখনো বন্ধ রয়েছে।
তিনি আরো বলেন, ট্রাম্প ১০৬ বার ‘ইরানের পরাজয়’ নিয়ে মন্তব্য করেছেন। একই সঙ্গে তেহরানের সঙ্গে ‘আসন্ন চুক্তি’ হওয়ার দাবি করেছেন ৮৮ বার।
এর আগে মঙ্গলবার রাতে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে কয়েক ঘণ্টার মধ্যেই একটি সমঝোতা হতে পারে।
তবে তেহরান বারবার জানিয়ে আসছে, ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা চলছে না।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

