লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে সম্ভাব্য হামলার সময় একটি ইসরাইলি যুদ্ধবিমান প্রতিহত করা হয়েছে।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গতকাল সন্ধ্যায় তাদের ছোড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মুখে পড়ার পর বিমানটি ফিরে যেতে বাধ্য হয়।
হিজবুল্লাহর মতে, বিমানটি দক্ষিণ লেবাননে হামলার প্রস্তুতি নিচ্ছিল।
তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরাইল।
এই ঘটনার ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

