যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করল হিজবুল্লাহ

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করল হিজবুল্লাহ
প্রতীকী ছবি

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া অভিযোগ প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি উল্টো ইসরাইলের বিরুদ্ধে শুরু থেকেই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ওয়াশিংটন ও নেতানিয়াহুর মধ্যে হওয়া কোনো দ্বিপক্ষীয় চুক্তিতে লেবানন সরকারকে জড়ানোর চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। এই যুদ্ধবিরতি প্রক্রিয়ায় লেবাননের কোনো ভূমিকা বা অবস্থান ছিল না বলে তারা উল্লেখ করে।

হিজবুল্লাহর দাবি, অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার প্রথম দিন থেকেই ইসরাইলি বাহিনী অব্যাহতভাবে নিয়ম লঙ্ঘন করে আসছে। দখলকৃত জমিতে ইসরাইলি সেনাদের জমায়েত লক্ষ্য করে আক্রমণ এবং উত্তর ফিলিস্তিনের বসতিগুলোতে বোমা হামলা চালানোকে ইসরাইলি আগ্রাসনের ‘বৈধ জবাব’ হিসেবে অভিহিত করেছে গোষ্ঠীটি।

বিবৃতিতে আরো বলা হয়, লেবানন কর্তৃপক্ষের আশা ছিল যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ফলে দক্ষিণ লেবাননে বাড়িঘর ধ্বংস ও বোমা হামলা বন্ধ হবে। কিন্তু হিজবুল্লাহর অভিযোগ, ইসরাইল হামলা ও আগ্রাসন আরো বাড়িয়ে দিয়েছে, যা তাদের আন্তর্জাতিক আইন ও কনভেনশনের প্রতি অবজ্ঞারই বহিঃপ্রকাশ। দক্ষিণ লেবাননে ইসরাইলের ঘনঘন হামলার বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখারও ইঙ্গিত দিয়েছে গোষ্ঠীটি।

সূত্র: আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...