ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পিছু হটতে পারে বলে এক বিশ্লেষণে জানানো হয়েছে। এতে বলা হয়, বিপর্যয়কর পরিণতি এড়াতে যুক্তরাষ্ট্রের পক্ষে এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে না।
বিশ্লেষণ অনুযায়ী, নতুন করে উত্তেজনা বাড়লে এই অঞ্চলের তেল, গ্যাস ও পানি শোধনাগার অবকাঠামো ধ্বংস হয়ে যেতে পারে। এর ফলে দীর্ঘস্থায়ী এক বৈশ্বিক বিপর্যয় দেখা দেবে। ইরান এমন ক্ষয়ক্ষতি করার সক্ষমতা রাখে, যা বহন করা যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব এবং যা বিশ্বের জন্য অসহনীয়।
প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ পরিকল্পনা ছিল একটি ‘ডেকাপিটেসন স্ট্রাইক’ বা শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পরিকল্পনার বিষয়ে আশ্বস্ত করেছিলেন।
তাদের ধারণা ছিল, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসী বোমা হামলা ইরানের শাসনকাঠামো, পারমাণবিক কর্মসূচি এবং আইআরজিসির জ্যেষ্ঠ নেতৃত্বকে এতটাই দুর্বল করে দেবে যে বর্তমান সরকার ভেঙে পড়বে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তেহরানে তাদের অনুগত একটি সরকার বসিয়ে দেবে।
তবে বর্তমান প্রেক্ষাপটে এই যুদ্ধের পরিণতি যুক্তরাষ্ট্রের পশ্চাৎপসরণের দিকেই মোড় নিতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব এবং তা আলজাজিরার সম্পাদকীয় অবস্থানের প্রতিফলন নয়।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


