আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

আমার দেশ অনলাইন

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সাময়িক নয়, বরং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিই চায় ইরান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে আলোচনায় তিনি এ অবস্থান তুলে ধরেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আলোচনায় আরাঘচি বলেন, “ইরান শুধু অস্থায়ী নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী।”

বিজ্ঞাপন

হরমুজ প্রণালি ইস্যুতে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, প্রণালিটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারবে। তবে বর্তমান পরিস্থিতিতে শত্রু দেশগুলোর ক্ষেত্রে সেই বিবেচনা প্রযোজ্য নয় বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, ওয়াং ই বলেন, যুদ্ধের চেয়ে আলোচনা সবসময় উত্তম। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তির জন্য প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে দ্রুত সংলাপ শুরু করার আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের কূটনৈতিক বার্তা অঞ্চলজুড়ে সম্ভাব্য উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...