ইরান যুদ্ধ কবে শেষ হবে, জানালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ কবে শেষ হবে, জানালেন ট্রাম্প
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বিশ্বাস ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। অন্য দেশগুলো হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে পারে। দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী ইরানের সক্ষমতা শেষ করে দিয়েছে। তাই এই অঞ্চলে তাদের আর বেশি দিন থাকার প্রয়োজন হবে না।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সেখানে আর খুব বেশিদিন থাকব না।’ তবে ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতা নির্মূল করতে আরো কিছু কাজ বাকি আছে।

ট্রাম্প বলেন, তিনি আশা করেন হরমুজ প্রণালি পুনরায় খুলে যাবে। তার পরামর্শ, এই জলপথের ওপর নির্ভরশীল দেশগুলো নিজেরাই সে পদক্ষেপ নিতে পারে। তিনি আরো বলেন, ‘আমি মনে করি এটি (হরমুজ) স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে ...দেশটিকে বিধ্বস্ত করে দিয়েছি। তাদের আর কোনো শক্তি অবশিষ্ট নেই; আর যেসব দেশ এই প্রণালি ব্যবহার করছে, তাদেরই যেতে দিন এবং এটি খুলতে দিন... কারণ আমি ধারণা করছি, যারা তেল নিয়ন্ত্রণ করছে তারা প্রণালিটি খুলে দিতে পেরে খুব খুশি হবে।’ সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন