গাজামুখী ত্রাণবহরকে নিরাপত্তা দিতে জাতিসংঘ বিশেষজ্ঞের আহ্বান

গাজামুখী ত্রাণবহরকে নিরাপত্তা দিতে জাতিসংঘ বিশেষজ্ঞের আহ্বান

অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানেজে গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে সুরক্ষা দিতে ভূমধ্যসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যেসব বেসামরিক জাহাজ ইসরাইলের গণহত্যামূলক গাজা অবরোধ ভাঙার চেষ্টা করছে, সেগুলোকে সুরক্ষা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্ণবাদী নীতির সঙ্গে জড়িত থাকা বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

এর আগে ত্রাণবহরে থাকা কর্মীরা জানান, তাদের বহরের আশপাশে একটি সামরিক জাহাজ দেখা গেছে। একই সময়ে ইসরাইলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, বহরটি আটকে দেওয়ার প্রস্তুতি চলছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন