মার্কিন জনগণের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি

আমার দেশ অনলাইন

মার্কিন জনগণের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন জনগণের উদ্দেশে লেখা খোলা চিঠিতে বলেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন, সম্প্রসারণ বা উপনিবেশবাদের পথে এগোয়নি। তিনি বলেন, ইরান কোনো যুদ্ধ শুরু করেনি, তবে যারা ইরানকে আক্রমণ করেছে, তাদের কঠোর প্রতিরোধ করেছে।

বিজ্ঞাপন

চিঠিতে পেজেশকিয়ান ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেছেন। তার মতে, ইরানকে আগ্রাসী হিসেবে তুলে ধরা বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি বলেন, ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতা। খবর আল–জাজিরার।

পেজেশকিয়ান দাবি করেন, ইরানকে হুমকি হিসেবে দেখানোর পেছনে প্রধানত বহিরাগত স্বার্থ কাজ করছে। তিনি বলেন, এটি ক্ষমতাধরদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ পূরণের অংশ, যার মাধ্যমে তারা নিজেদের চাপ বৈধতা দেওয়া, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজার নিয়ন্ত্রণে রাখার সুযোগ পাচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...