ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের ‘খুব ভালো আলোচনা’ চলছে। তবে ইরানি কর্মকর্তারা এ ধরনের আলোচনার কথা বারবার অস্বীকার করে আসছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা খুব ভালো আলোচনা করছি। তারা এটি স্বীকার করতে চায় না। তবে হ্যাঁ, বিষয়টি কিছুটা হতাশাজনক।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এখানে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্যকর পদক্ষেপ। তারা একটি চুক্তি করতে চায়। এখন দেখা যাক কী হয়।’

ট্রাম্প আরো বলেন, ‘যদি তারা কোনো চুক্তিতে না আসে, তাহলে তা খুবই খারাপ হবে।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্প এমন মন্তব্য করলেন। এর আগে ইরানি কর্মকর্তারা ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনা চলছে—এমন দাবি প্রত্যাখ্যান করেছেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন