গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ কমান্ডারের মৃত্যুর খবরের পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইয়েমেনের হুতি অনুগামী সামরিক নেতৃত্ব। একই সঙ্গে তারা ফিলিস্তিনিদের পক্ষে নিজেদের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে পাঠানো এক শোকবার্তায় হুতি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ইউসুফ হাসান আল-মাদানি হামাস কমান্ডার ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের মৃত্যুকে ফিলিস্তিনি আন্দোলন এবং সমগ্র অঞ্চলের জন্য একটি বড় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন।
বিজ্ঞাপন
আল-মাদানি বলেন, হামাস এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে হুতিদের এই ‘যৌথ প্রচেষ্টা’ অব্যাহত থাকবে এবং ‘বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত’ তারা এই সমর্থন বজায় রাখবেন।
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


