ইরান সরকার জানিয়েছে, মঙ্গলবার মার্কিন ও ইসরাইলি হামলায় তাদের অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদনকারী কোম্পানি লক্ষ্যবস্তু হয়েছে, যেখানে অ্যানেস্থেটিক ও ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদন করা হয়।
সরকার এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে জানায়, “মঙ্গলবার সকালে বেসামরিক স্থাপনায় মার্কিন ও ইসরাইলি হামলার সময় ক্যান্সার প্রতিরোধী, অ্যানেস্থেটিক এবং বিশেষায়িত ওষুধ উৎপাদনকারী বৃহত্তম কোম্পানিগুলোর একটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর উৎপাদন লাইনও ক্ষতি গ্রস্ত হয়েছে।”
বিজ্ঞাপন
সরকার ব্যাখ্যা করে যে কোম্পানিটি সোশ্যাল সিকিউরিটি ইনভেস্টমেন্ট কোম্পানির মালিকানাধীন—যা একটি সরকারি হোল্ডিং কোম্পানি এবং পেনশন তহবিল পরিচালনা করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

