আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ সংকটের মধ্যে ইরান থেকে এলপিজি আমদানি শুরু ভারতের

আমার দেশ অনলাইন

হরমুজ সংকটের মধ্যে ইরান থেকে এলপিজি আমদানি শুরু ভারতের
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালীতে চলমান সংকটের মধ্যেই বহু বছর পর আবারো ইরান থেকে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি শুরু করেছে ভারত।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানের তেল ও জ্বালানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করায় এই চালানটি কেনা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

২০১৯ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের কারণে ভারত ইরান থেকে জ্বালানি আমদানি বন্ধ করে দিয়েছিল।

‘অরোরা’ নামের একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার, যা ইরানি এলপিজি বহন করছে, শিগগিরই ভারতের পশ্চিম উপকূলের মাঙ্গালোর বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে। এই জ্বালানি চালানটি তিনটি রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান—ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্যে ভাগ করা হবে।

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন