হরমুজে টোল দেয়নি জাপানের তিনটি জাহাজ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজে টোল দেয়নি জাপানের তিনটি জাহাজ
ছবি : সংগৃহীত

জাপানের শিপিং কোম্পানি ‘মিতসুই ওএসকে লাইনস’ (এমওএল) জানিয়েছে, গত এপ্রিলে তাদের তিনটি জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে পারস্য উপসাগর থেকে বের হয়ে আসলেও কোনো ট্রানজিট ফি বা টোল দেয়নি।

গতকাল শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা বন্ধের শর্ত হিসেবে তেহরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের প্রস্তাব দিয়েছিল। তবে মিতসুই ওএসকে লাইনসের এক মুখপাত্র জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের কোনো ফি দেওয়ার পরিকল্পনা তাদের নেই।

কীভাবে জাহাজগুলো টোল ছাড়াই প্রণালি পার হতে সক্ষম হলো-এমন প্রশ্নের জবাবে কোম্পানিটি সংশ্লিষ্ট দেশ ও অংশীজনদের প্রচেষ্টাকে কৃতিত্ব দিয়েছে। বর্তমানে পারস্য উপসাগরে কোম্পানিটির আরো বেশ কিছু জাহাজ অবস্থান করছে।

মুখপাত্র বলেন, ‘আমরা আমাদের ক্রু, জাহাজ এবং পণ্যের নিরাপত্তাকে সবকিছুর ওপরে অগ্রাধিকার দেব।’

জাপানি এই কোম্পানির অধীনে থাকা ভারতীয় পতাকাবাহী দুটি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস)বাহী জাহাজও সম্প্রতি এই পথ অতিক্রম করেছে।

উল্লেখ্য, স্বাভাবিক সময়ে বিশ্বের মোট সমুদ্রজাত অপরিশোধিত তেল ও এলপিজির প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবহণ করা হয়। বর্তমানে এই কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথটির নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...