ট্রাম্পের ইরান যুদ্ধের বিপক্ষে অধিকাংশ মার্কিনি: জরিপ

ট্রাম্পের ইরান যুদ্ধের বিপক্ষে অধিকাংশ মার্কিনি: জরিপ
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে প্রকাশিত সর্বশেষ এক জনমত জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। জরিপটি সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা একটি ধারাবাহিক প্রবণতাকেই আরও স্পষ্ট করেছে। খবর আলজাজিরার

উল্লেখ্য, রিপাবলিকান পরিচয় দেওয়া ভোটারদের মধ্যে প্রায় ৬০ শতাংশ ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। জরিপে অংশগ্রহণকারীদের কাছে আরও জানতে চাওয়া হয়, যুদ্ধ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় কোন রাজনৈতিক দলকে তারা বেশি দক্ষ মনে করেন।

বিজ্ঞাপন

২০২৪ সালে একই প্রশ্ন করা হলে রিপাবলিকানদের প্রতি সমর্থন ছিল প্রায় ১০ শতাংশ পয়েন্ট বেশি।

কিন্তু সর্বশেষ জরিপে ৩৮ শতাংশ উত্তরদাতা এ ক্ষেত্রে ডেমোক্র্যাটদের এগিয়ে রেখেছেন, যেখানে ৩৭ শতাংশ রিপাবলিকানদের বেশি সক্ষম বলে মনে করেন।

বিশ্লেষকদের মতে, জাতীয় নিরাপত্তা, যুদ্ধ ও সন্ত্রাসবাদ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটারদের দৃষ্টিভঙ্গিতে এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতায় একটি উল্লেখযোগ্য মোড় নির্দেশ করে।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচন সামনে রেখে এই ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন