ইসরাইলের সেনা ও বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আলজাজিরার।
গত কয়েক ঘণ্টায় পৃথক বিবৃতিতে তারা দাবি করেছে, উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা শহরে রকেট হামলা চালানো হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া দক্ষিণ লেবাননের বিন্ত জেবেইল এলাকায় একটি ইসরাইলের সামরিক বুলডোজার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেখানে বর্তমানে তীব্র সংঘর্ষ চলছে।
এর পাশাপাশি মায়স আল-জাবাল শহরের কেন্দ্রস্থলে ইসরাইলের দুটি ট্যাংকেও হামলার করার দাবি করেছে হিজবুল্লাহ।
বিন্ত জেবেইল এলাকায় ইসরাইলি সেনা ও সামরিক যানবাহনের ওপর রকেট ও গোলাবর্ষণ করা হয়েছে বলেও জানানো হয়।
তবে এসব হামলার বিষয়ে ইসরাইল এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

