আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান থেকে দ্রুত সরে আসার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: ভ্যান্স

আমার দেশ অনলাইন

ইরান থেকে দ্রুত সরে আসার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানে চলমান সামরিক অভিযান শিগগিরই শেষ করে দেশটি সেখান থেকে সরে আসবে। খবর আলজাজিরার।

কনজারভেটিভ পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে। তবে ইরান সরকারকে দীর্ঘমেয়াদে দুর্বল করতে আরও কিছু সময় অভিযান চালানো হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আরো কিছু সময় এই অভিযান চালিয়ে যাবেন, যাতে আমরা চলে যাওয়ার পর আবার এমন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।’

ভ্যান্সের ভাষায়, ‘আমাদের লক্ষ্য হলো ইরান সরকারকে দীর্ঘ সময়ের জন্য কার্যত অকার্যকর করে দেওয়া।’

তিনি স্বীকার করেন, এই সংঘাতের কারণে জ্বালানির দাম কিছুটা বেড়েছে। তবে এটি সাময়িক বলে উল্লেখ করে বলেন, ‘এটি খুবই স্বল্পমেয়াদি প্রতিক্রিয়া। আমরা শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক দেখতে পাব।’

ভ্যান্স আরো বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে ইরানে অবস্থান করতে চায় না। তিনি বলেন,‘আমরা এক বা দুই বছর ইরানে থাকতে আগ্রহী নই। কাজ শেষ করেই দ্রুত সরে আসব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন