আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ওসমাভানদান গ্রামে মার্কিন-ইসরাইলি হামলা, নিহত ৬

আমার দেশ অনলাইন

ইরানের ওসমাভানদান গ্রামে মার্কিন-ইসরাইলি হামলা, নিহত ৬
ছবি: সংগৃহীত।

ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় প্রতিনিয়তই লক্ষ্যবস্তু হচ্ছে বেসামরিক অবকাঠামো। ইতোমধ্যে ৯৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। এমন পরিস্থিতে ইরানের একটি গ্রামে মার্কিন-ইসরাইলি হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহর। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

প্রতিবেদনেেএসেছে, ইরানের ওসমাভানদান গ্রামের একটি আবাসিক এলাকায় মার্কিন-ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। হামলার ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো চারজনের মৃত্যু হয়।

এই হামলায় পাঁচটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরো ২২টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন