তুরস্কে এরদোয়ান-জেলেনস্কি বৈঠক, জোরালো শান্তি উদ্যোগের আহ্বান

আমার দেশ অনলাইন

তুরস্কে এরদোয়ান-জেলেনস্কি বৈঠক, জোরালো শান্তি উদ্যোগের আহ্বান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইস্তাম্বুলে বৈঠক করেছেন। শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি প্রচেষ্টা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে এরদোয়ান ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আলোচনায় তুরস্কের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এখন অত্যন্ত জরুরি।

বৈঠকে কৃষ্ণসাগরে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এরদোয়ান। পাশাপাশি জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করাকেও তিনি অগ্রাধিকার দেন। এ ছাড়া তুরস্ক ও ইউক্রেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইউক্রেনের সম্পর্ক জোরদারের প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করেছেন এরদোয়ান। এর আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে ফোনালাপ করেন তিনি। আঙ্কারা জানায়, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবেই এই যোগাযোগ করা হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...