হোম > আমার দেশ স্পেশাল

পর্যটকদের আগমনে মুখর সাদাপাথর

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)

পর্যটকদের আগমনে মুখর হয়ে উঠেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকা। ঈদুল আজহার তৃতীয় দিন শনিবারও এখানে ভিড় করছেন পর্যটকেরা।

আগের দিন শুক্রবার প্রায় ১৫ হাজার পর্যটকের সমাগম হয়েছে বলে জানিয়েছেন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মিয়া। তিনি বলেন, শনিবার সকাল থেকে পর্যটকের আগমন দেখে বোঝা যাচ্ছে গতকালের চেয়ে দ্বিগুণ পর্যটক হবে।

বরিশাল থেকে আসা পর্যটক নুরুজ্জামান বলেন, ‘আমরা পরিবারের সাতজন সদস্য সাদাপাথর ঘুরতে এসেছি। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি নিয়ে সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাই। সেখানে পানিতে গা ভেজানোর সাথে সাথে সব ক্লান্তি দূর হয়ে গেছে।’

সাদাপাথর এলাকার সুযোগ-সুবিধা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পানিতে ভেজার পর কাপড় পরিবর্তন করার দু-তিনটি অস্থায়ী বুথ রয়েছে, যা পর্যটকদের তুলনায় খুবই কম। লাইফ জ্যাকেট কিংবা টিউবও নেই।

ঢাকা থেকে আসা কলেজ পড়ুয়া আবির হাসান বলেন, সাদাপাথরের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবেন। সাদাপাথরের পাশেই ভারতের পাহাড় সৌন্দর্য আরো বাড়িয়েছে। পানিতে নেমে পাহাড় দেখা আর সেটা স্মৃতি হিসেবে ক্যামরাবন্দি করার অনুভূতি অন্যরকম।

সাদাপাথর হোটেল অ্যান্ড রিসোর্টের সিইও মোহাম্মদ রামীম আহমদ জানান, ঈদের পরদিন থেকে টানা তিন দিন আমাদের ফুল বুকিং রয়েছে। অনেক পর্যটক যোগাযোগ করলেও আমরা জায়গা দিতে পারিনি।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুজন চন্দ্র কর্মকার বলেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে। ঈদের ছুটির দিনগুলোতে পুলিশ নিয়মিত সাদাপাথর এলাকা মনিটরিংয়ে রাখবে। গত দুই দিনে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিয়মিত টহলসহ সব ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশ।

জেডএম

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

নিরাপত্তাহীনতায় মানুষ, পুলিশ ব্যস্ত গুজব রোধে

নতুন পে স্কেলের গেজেট আগামী সপ্তাহে

স্বাস্থ্য খাতে নানা উদ্যোগ, তবু কমছে না ভোগান্তি

সংসদীয় কমিটি নিয়ে দূরত্ব সরকার ও বিরোধী দলের

রূপপুরে চলতি বছর বিদ্যুৎ উৎপাদনে অনিশ্চয়তা

অনিয়মে বন্ধ ফ্লাইং একাডেমি, থমকে পাইলট প্রশিক্ষণ

৯ হাজার জলমহাল উন্মুক্ত করার প্রস্তাব ভূমি মন্ত্রণালয়ে

স্টেডিয়াম, বিপিএল, টিকিট: পাপনের ‘৪০০ কোটির খেলা’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ ইসির