হোম > আমার দেশ স্পেশাল > বিশেষ প্রতিবেদন

দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ফায়ার সার্ভিস

গাজী শাহনেওয়াজ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থেকে ফায়ার সার্ভিসকে পৃথক করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। দুর্যোগ মোকাবিলায় সমন্বয় জোরদার করতেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও দুর্যোগ মন্ত্রণালয়ের সূত্রে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। পৃথকীকরণে আগুন নিয়ন্ত্রণে কাজ করা এই সংস্থার সম্মতি রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকট মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করলেও ফায়ার সার্ভিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকায় অনেক ক্ষেত্রে সমন্বয়হীনতা দেখা যায়। বিশেষ করে বড় ধরনের দুর্যোগে একাধিক সংস্থা পৃথকভাবে কাজ করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

সরকারসংশ্লিষ্টরা বলছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এই পরিবর্তন আনা হচ্ছে। এতে করে যেকোনো দুর্যোগে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে বেশ কিছু কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সিপিপি, রোভার স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে এক ছাতার নিচে এনে সমন্বিত কাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় রাজধানী ও আশপাশের এলাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আমার দেশকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রণালয়কে আরো কার্যকর করতে কাজ চলছে। ফায়ার সার্ভিসকে দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ বলেন, নীতিমালা অনুযায়ী যে কোনো দুর্যোগে লিড মন্ত্রণালয় হিসেবে নির্দেশনা দেওয়ার দায়িত্ব দুর্যোগ মন্ত্রণালয়ের। কিন্তু বাস্তবে অনেক সময় অনুমোদিত সংস্থাও মাঠে নির্দেশনা দিতে দেখা যায়, যা সমন্বয়ের অভাব তৈরি করে। এসব সমস্যা দূর করতেই কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কোরবান আলী বলেন, ফায়ার সার্ভিসকে দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে আনার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং সে অনুযায়ী কাজ এগিয়ে চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই পরিবর্তনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বয় বাড়বে এবং দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

তিব্বতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করল চীন

কর্মস্থল ছাড়ছেন না উপসহকারী প্রকৌশলী

মানিকগঞ্জ : এক পাতিলে রান্না হয় ১০১ মণ খিচুড়ি

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাবিখা প্রকল্পে অনিয়ম

ব্যারিয়ার লেকে ৫০ লাখ ঘনমিটার পানি, যেকোনো সময় ভাঙনের ঝুঁকি

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

দিনুসার ব্যাটিং বীরত্বে টেস্ট ড্র, সিরিজ জিতল ভারত

উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন প্রতিবন্ধী পাঁচ ভাই-বোনের

মধুমতি নদীর আগ্রাসনে আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বড় দুর্যোগের ঝুঁকিতে দক্ষিণ এশিয়া