হোম > সারা দেশ

রংপুরে কয়েল ফ্যাক্টরি-তামাক গোডাউনে ভয়াবহ আগুন

রংপুর অফিস

রংপুর নগরীর তাজহাট এলাকায় বিএনপি নেতা রহিম উদ্দিন ভরসার মালিকানাধীন ভরসা গ্রুপের কয়েল ফ্যাক্টরি ও তামাক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টার পর বুধবার দুপুর সোয়া ২ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে বুধবার রাত ৩টার দিকে আগুন ধরে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। অগ্নিকাণ্ডে কোটি টাকার তামাকসহ অন্যান্য মালামাল পুরোপুরি ভস্মীভূত হয়।

রংপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনোয়ারুল হক জানান, রাত তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ২টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনসহ এলাকায় ছড়িয়ে পড়লে পরে আরো ৩টি ইউনিটসহ ৫টি ইউনিট দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও আমরা মালিক পক্ষকে বলেছি গোডাউনে থাকা মালামাল দ্রুত অন্যত্র সরিয়ে নেবার ব্যবস্থা করতে। তিনি বলেন এখনো ভেতরে ধোয়া রয়েছে পুরোপুরি নিভাতে আরো সময় লাগবে। পানির সংকটের জন্য আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে ভরসা গ্রুপের কর্মচারীরা জানান, রাত ৩ টার দিকে গোডাউনের ভেতরে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে তা ছড়িয়ে পড়ে। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন ধরেছে বলে তারা দাবি করেন।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক