হোম > সারা দেশ

বিএনপি নেতার বাড়িতে হামলা মামলা

মানিকগঞ্জের আ. লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

বিএনপি নেতার বাড়িতে হামলা মামলায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবকে গোয়েন্দা পুলিশের সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

হরিরামপুর থানার ওসি মুমিন খান জানান, ঢাকার মিরপুরের একটি বাসা থেকে শনিবার সন্ধ্যায় আব্দুর রবকে গ্রেপ্তার করেন তারা। আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে পাঠানো হবে।

আব্দুর রব হরিামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পুইস্তারা গ্রামের বাসিন্দা।

রবের ভাগ্নে টিপু বলেন, মিরপুর থেকে মামাকে গ্রেপ্তারের পর রোববার ভোররাত ৩টার দিকে হরিরামপুর থানায় নিয়ে আসে পুলিশ।

মামলার বরাতে হরিরামপুর থানার এসআই এমদাদুল হক বলেন, ২০২২ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ দিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রিতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এতে তিন নেতা-কর্মী আহত হন।

“এ ঘটনার প্রায় আড়াই বছর পরে গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান দুলাল। এতে হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।”

ওই মামলায় ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় আব্দুর রবকে গ্রেপ্তার করা হয়েছে বলে এসআই জানান।

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ