হোম > সারা দেশ

দিনাজপুরের নবাবগঞ্জে বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্যে দিবালোকে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত রোববার বিকেলে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টি মুরাদপুর (জামিরা পুটিহার) গ্রামে ঘটনাটি ঘটে। গ্রামের ১২টি বাড়িঘরে ওই তান্ডব চালানো হয়েছে। বিবদমান এবং আদালতে বিচারাধীন একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান।

সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খবির উদ্দিন (খরু) জানান, গত রোববার সকাল ১০ টার দিকে বিবদমান পুকুরে তাদের প্রতিপক্ষ জনৈক আব্দুল মতিন লোকবল নিয়ে মাছ ধরতে গেলে তারা তাতে বাধা দেয়। এসময় সেখানে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল মতিন গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন জানান, সকালে সংঘর্ষে আহত মতিনের পক্ষে তার বড় ভাই এমদাদুল হক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনি কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ