হোম > সারা দেশ

নরসিংদীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি সেলিমসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত আরো ৩০ জনকে। রোববার সকালে এ মামলা দায়ের করা হয়।

জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে পৌর শহরের আরশিনগরে আনোয়ার হোসেনের (সদর সার্কেল) নেতৃত্বে একটি টিম সদর উপজেলার পুরানপাড়া এলাকায় একনারীর মরদেহ উদ্ধারের ঘটনায় পরিদর্শনে যান। সেখান থেকে ফেরার পথে শহরের আরশীনগর মোড়ে সড়কের মাঝখান থেকে কয়েকজন ব্যক্তি যানবাহনের চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় তিনি ও তার সঙ্গীয় ফোর্স দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করে।

আটককৃত চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে ৩০/৪০ জন সন্ত্রাসী এসে অতিরিক্ত পুলিশ সুপারকে হুমকি দিতে থাকে। এতে পুলিশ সুপার তাদের ছাড়তে নারাজ হলে বিনা উষ্কানীতেই তারা পুলিশ সুপারের ওপর হামলা চালায় এবং কিল, ঘুষি ও লাথি মারতে থাকে।

এক পর্যায়ে তিনি মাটিতে পরে গুরুতর আহত হন। এসময় সন্ত্রাসীরা দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগীতায় সঙ্গীয় পুলিশ সদস্যরা অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানা কবির বলেন, আনোয়ার হোসেনের ঘাড় ও পায়ে আঘাতজনিত রক্ত জমাট বেঁধেছে। তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করা হয়েছে।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

তারাগঞ্জে তামাক ছেড়ে কমলা চাষে সফলতা