হোম > সারা দেশ

শীতলক্ষ্যায় নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের পিআরডি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদের (১৭) মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২৪ঘন্টা চেষ্টা চালিয়ে শীতলক্ষ্যা নদীর তারাবো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬নম্বর ওয়ার্ডের বাস চালক মারুফ আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৩এপ্রিল বুধবার মুড়াপাড়া কেন্দ্র থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা শেষে ইঞ্জিন চালিত নৌকায় চনপাড়ায় ফেরার পথে অন্য বন্ধুদের সঙ্গে লাফিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে জয় আহমেদ নিখোঁজ হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, গত ২৩এপ্রিল শিক্ষকদের নিষেধ অমান্য করে এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদ, ইফাজ, আসিফ, পরশ, ইসমাইল, তানভীর, আব্দুর রহমান ও রাকিব ইঞ্জিন চালিত নৌকায় চনপাড়ায় ফিরে যাওয়ার সময় লাফিয়ে শীতলক্ষ্যায় ঝাপ দেয়। এদের মধ্যে জয় আহমেদ ছাড়া অন্যরা তীরে উঠতে সক্ষম হয়।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ