হোম > সারা দেশ

পাবনায় ৯ মামলার আসামির দুই কব্জি বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার

পাবনা সাঁথিয়া উপজেলার আশরাফুল ইসলাম ( ৩২) নামের এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আশরাফুল আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে চুরি, ডাকাতি, মারামারিসহ নয়টি মামলা রয়েছে ।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে দাঁড়িয়েছিল আশরাফুল। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা করে এবং কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরো জানান, আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

জুলাই বিপ্লবে যাত্রাবাড়ীর দুই হত্যা মামলায় ঝিনাইদহের ৫ আ. লীগ নেতা আসামি

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন