হোম > সারা দেশ

অগ্নিকাণ্ডে কৃষক দল নেতার পিতার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডে তার পিতা আব্দুল হামিদের (৭৫) মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল হামিদ বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। তিনি প্যারালাইজড হয়ে শয্যাশায়ী ছিলেন। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টায় ঘরে আগুন লাগে। পরে গ্রামবাসী অনেক চেষ্টা করে আগুন নিভায়। তবে তার আগেই সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। ঘুমিয়ে থাকা আব্দুল হামিদ দগ্ধ হয়ে ঘরেই মারা যান।

চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মোত্তালিব বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ওসি শফিকুল ইসলাম আমার দেশকে বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ