হোম > সারা দেশ

ফের রাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু

রাজশাহী অফিস

ছাত্রদলের দেওয়া তালা ভেঙে শিক্ষার্থীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ঢুকে পড়ার পর অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ফলে ফের মনোনয়নপত্র বিতরণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এদিকে মনোনয়নপত্র নিতে ভিড় জমিয়েছেন ছাত্রশিবিরের প্যানেল, সাধারণ শিক্ষার্থী ও সাবেক সমন্বয়করা।

এবিষয়ে রাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেতাউর রহমান বলেন, মনোনয়নপত্র বিতরণের কাজ ফের শুরু হয়েছে। যারা মনোনয়নপত্র সংগ্রহ করতে আগ্রহী তাদেরকে আজই মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে।

এর আগে সকাল ৯টা থেকে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেয়। পরবর্তীতে দীর্ঘ সময় সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়কদের সাথে মুখোমুখি অবস্থানের ফলে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে বহিরাগত ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় চটে যান শিক্ষার্থীরা এবং একপর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে ছাত্রদলের নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয়ের একপাশে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই