হোম > সারা দেশ

আড়াইহাজারে এএফডির প্রজেক্টের কার্যক্রম পরিদর্শনে বিদেশি প্রতিনিধিরা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এবং এসেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্ট এএফডির প্রজেক্টের কার্যক্রম পরিদর্শনের করেছেন মেনিলা এবং ইন্ডিয়া থেকে আসা ৬ জন বিদেশি প্রতিনিধি।

রোববার প্রোজেক্টের কার্যক্রম পরিদর্শন শেষে আড়াইহাজার পৌরসভা কার্যালয়য়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো:সাজ্জাত হোসেন।

মতবিনিময় সভায় বক্তারা আড়াইহাজার পৌরসভায় একটি খেলার মাঠ, একটি পৌরসভার বাসস্ট্যান্ড, আর্সেনিকমুক্ত নলকূপ করার জন্য আহ্বান জানান। আড়াইহাজার পৌরসভাকে ডিজিটাল পৌরসভা করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য প্রস্তাবও রাখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন, আড়াইহাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, আড়াইহাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসরত জাহান ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেনে আর ছন্দা প্রমুখ। বিদেশেী প্রতিনিধিরা তাদের অর্থায়নে চলমান ৫৫ কোটি টাকার কাজের সরেজমিন পরিদর্শন করেন এবং দরিদ্র এলাকায় অধিক বরাদ্ধ দেওয়ার আশ্বাস দেন। পরে প্রতিনিধিদল পৌরসভার গাজিপুরা স্বল্প আয়ের মানুষের বসতি পরিদর্শন করেন এবং বিশেষ উঠান বৈঠক করেন।

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, ৩ হাজার লিটার তেল জব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

কৃষিজমি ধ্বংস করে পঞ্চগড়ে চলছে পাথর উত্তোলন

চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেলসহ রিক্সাভ্যান চালক আটক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব