হোম > সারা দেশ

গোপালগঞ্জে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ২০

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দু’গ্রুপের মধ্যে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে। এঘটনায় দু’গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে সংঘর্ষকারীরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুকসুদপুরে চৌরঙ্গী মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর মুকসুদপুর কাঠপট্টি এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার টাঙায় কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনের সমর্থক জিম মোল্যা। ওই ক্যালেন্ডার ছিঁড়ে ফেলে বিএনপির ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের কয়েকজন সমর্থক।

পরে জিম ও সেলিমুজ্জামানের পোস্টার ছিঁড়ে ফেলে। সন্ধ্যায় সেলিমুজ্জামানের সমর্থকরা জিমের বাবা হাবিব মোল্লাকে বেধড়ক মারপিট করে। এ নিয়ে মুকসুদপুর চৌরঙ্গী মোড়ে‍ সন্ধ্যায় দু’গ্রুপের সমর্থকদের মধ্যে শুরুতে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। থেমে থেমে বাঁধে সংঘর্ষ।

মুকসুদপুর থানা পুলিশ দু’গ্রুপকেই শান্ত করার চেষ্টা করে হয়। দু’গ্রুপের লোকজনই লাঠিসোঁটা নিয়ে রাস্তার অবস্থান নেয়। ভাঙচুর চালানো হয় ৩টি ডায়াগনস্টিক সেন্টার একটি ক্লিনিকসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে। আহত হন উভয়পক্ষের অন্তত ২০ জন। পুনরায় পুলিশের হস্তক্ষেপে রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, বর্তমানে সংঘর্ষ নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার