হোম > সারা দেশ

পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত ৫

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পুলিশের হাত থেকে হাতকড়াসহ আরিফুল ইসলাম (৩০) নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচ পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কয়েকদিন আগে দিগারকান্দা এলাকার বাসিন্দা রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়ার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে এবং হাতকড়াসহ আরিফুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এক এএসআই ও তিন কনস্টেবলসহ মোট পাঁচ পুলিশ সদস্য আহত হন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। এ ঘটনায় নেতৃত্বদানকারী আসামির বাবা সাগর আলীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে টহল দেন। বর্তমানে ছিনিয়ে নেওয়া আসামি আরিফুল ইসলামসহ হামলায় জড়িত ক্যাডার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা