হোম > সারা দেশ

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের ছাড় নয়: সিরাজগঞ্জে টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ৫ আগস্টের ঘটনার পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, শয়তানের সঙ্গে আপস করা যেতে পারে,কিন্তু আওয়ামী লীগের সঙ্গে নয়। পতিত স্বৈরাচার শেখ হাসিনা আমাদের গত ১৬ বছর ধরে দমন করেছে। মহান আল্লাহ তার বিচার করেছেন তিনি পরনের কাপড় নেওয়ারও সময় পাননি।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির সদস্য নবায়ন ফরম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, যারা সরকারি চাকরিতে থেকে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে বা করতে চায়, তাদের কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। তারা দেশটাকে লুটেপুটে খেয়েছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস। সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।

বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

জহিরের কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসায় জামায়াতের সহায়তা

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিয়ামতপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ফিলিং স্টেশনে তেল নিতে এসে জরিমানার ফাঁদে ৩ বাইকার

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

হলদিয়া ইউপিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মাসুদ

মহেশখালীতে অর্ধশতাধিক যুবক নিখোঁজ, মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি