হোম > সারা দেশ

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে ২০ বছর বয়সী এক অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার ভোর ৪টার দিকে মির্জাপুর রেলস্টেশনের ২০ গজ পূর্ব পাশে এ ট্রেনে কাটা পড়ার ঘটনা ঘটে।

রেলস্টেশন কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ওই তরুণ স্টেশনে এসে নাটোর যাবে বলে জানায়। ছেলেটিকে তখন মানসিকভাবে অস্বাভাবিক লাগছিল। মির্জাপুর রেলস্টেশন থেকে রাতে নাটোর যাওয়ার ট্রেন নেই বলে ওই তরুণকে জানানো হয়। কর্তৃপক্ষরা পরামর্শ দেন বাসে চলে যেতে। কিন্তু ওই তরুণ তাদেরকে জানান তার মোবাইল মানিব্যাগ ছিনতাই হয়ে গেছে। নিজেকে কলেজ ছাত্র বলেও পরিচয় দেন। তবে কোথায় কিভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কিংবা নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে স্টেশন ত্যাগ করে চলে যান ওই তরুণ।

এব্যাপারে মির্জাপুর রেলস্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ভোরে মির্জাপুর স্টেশন অতিক্রম করা ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়। পরে আইনী প্রক্রিয়ার অংশ হিসেবে টাঙ্গাইল রেলওয়ে ফাঁড়ির পুলিশ তার মরদেহ নিয়ে যায়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

বাকৃবিতে প্রেমঘটিত বিরোধে মারামারি, পণ্ড জুনিয়র রিসেপশন

ছাত্রলীগ নেতাকে চাকরিতে পুনর্বহালে বিএনপি নেতাদের সুপারিশ