হোম > সারা দেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। নিহত নারী রাজধানীর বাড্ডার রায়ছা আক্তার (২০)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, মুন্সীগঞ্জের মাওয়া এলাকা হতে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। পথে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

হাসাড়া হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ‘প্রাইভেটকারটি সরিয়ে নেয়ার পর সকাল সোয়া ৭ টার দিকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়।’

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল