হোম > সারা দেশ

লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড

আতিকুর রহমান নগরী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার দুই আসামির ১৩ ও একজনের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।

রায়ে মামলার আসামি সাকিব, সিফাত ও ইমরানকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া সাকিব ও ইমরানকে পর্নোগ্রাফি আইনের ধারায় আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের কারাদণ্ড একসঙ্গে চলবে।

মামলা সূত্র জানা যায়, ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকির পাংগাশিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হন। লামিয়া দুমকি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিও দেন। পরের দিন লামিয়া সাহস করে নিজেই দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রাথমিকভাবে পুলিশ অভিযুক্ত সাকিব মুন্সীকে আটক করে। পরে আরও দুজন সিফাত মুন্সী ও ইমরান মুন্সীকে গ্রেপ্তোর করা হয়।

দুর্ভাগ্যবশত ধর্ষণের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ২৬ এপ্রিল লামিয়া ঢাকার শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসায় আত্মহত্যা করেন। পরে তার মরদেহ নিজ গ্রামে এনে শহীদ বাবার কবরের পাশে দাফন করা হয়।

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

তারাগঞ্জে তামাক ছেড়ে কমলা চাষে সফলতা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

যন্ত্রপাতি অচল, জোড়াতালিতে চলছে রমেক হাসপাতাল

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা