হোম > সারা দেশ

বরিশালে ‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চারজন সাংবাদিকের বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশলের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন দলের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার সকাল ১০ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বরিশাল আমার দেশ পাঠক মেলার বরিশাল জেলা শাখার আহ্বায়ক ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী পতিত আওয়ামী লীগ সরকারের নানান অপকর্ম তুলে ধরার অপরাধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১৩৬ মামলা দায়ের করে হয়ছিলো। সম্পাদক মাহমুদুর রহমানকে প্রতিদিনই কোন না কোর্টের বারান্দায় বারান্দায় ছুটতে হয়েছে। মামলায় হাজিরা দেওয়ার প্রাক্কালে কেটের অভ্যন্তরেই তার উপরে নির্মমভাবে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। এর পরও আমার দেশ সম্পাদক মাহামুদুর রহমান অন্যায়ের সাথে আপোষ করেনি। ৫ আগস্টের পরও স্বৈরাচারের দোসরা এখনো সরকারের বিভিন্ন দপ্তরে বীর দর্পে দাপিয়ে বেড়াচ্ছে।

বক্তারা বলেন, আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের অপকর্মের ঘটনা সবার সামনে তুলে ধরায় অকুতোভয় সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে। ফ্যাসিস্টরা এখনো চারিদিকে ঘাপটি মেরে বসে আছে। সময় হয়েছে এসব দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।

মানববন্ধন শেষে মেঘনা গ্রুপের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে নগরীতে একটি মিছিল বের করা হয। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিবির পুকুর পাড়ে গিয়ে শেষ হয়।

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দীনের সঞ্চালনায় মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ, নুরুল আমীন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান পিন্টু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার ও বরিশাল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, পাঠক মেলার জেলা শাখার যুগ্ম আহবায়ক আলহাজ¦ রাজু আহম্মেদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাফিজুর রহমান হিরা, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মো : শাহীন হাসান, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহিন হফিজ, বরিশাল দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো : মাইনুল ইসলাম শিহাব, বরিশাল ফটোসাংবাদিক পরিষদের আহবায়ক খান মনিরুজ্জামান, ছাত্রদন নেতা ও রেজাউল করিম রনি মহানগর যুবদলের সহ-সভাপতি জাহিদ হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মানবনন্ধনে বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ সুখেন্দু এদবর, আমার দেশ পত্রিকার বানারীপাড়া প্রতিনিধি মো : সাইদুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধি মো : আরিফ হোসেন, গৌরনদী প্রতিনিধি আমিনা আক্তার, উজিরপুর প্রতিনিধি নাছির উদ্দীন বালী অপু, হিজলা প্রতিনিধি মো : ইয়ামিন মোল্লাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মিরা উপস্থিত ছিলেন।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ