হোম > সারা দেশ

৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও অধরা সেই নাসিম, আলেম উলামাদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় কম্পিউটার ব্যবসায়ী আলী আজম মানিককে দাড়ি ধরে টানাটানি ও মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোরনের সৃষ্টি হয়। এ ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও অভিযুক্ত নাসিম ভূইয়াকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে করে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাতে ঘিওরের স্থানীয় আলেম উলামারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন। পরে পরিস্থিতি শান্ত করতে সেনা বাহিনী ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযুক্ত নাসিম ভূইয়াকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ন-আহবায়ক রমজান মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষ থেকে আমিসহ একটা টিম সেখানে গিয়েছিল। ঘিওরের আলেম উলামারা এই ঘটনায় মঙ্গলবার রাতে বসে অভিযুক্ত নাসিমকে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। এরপরে যদি কোন পদক্ষেপ নিতে হয় তাহলে আমরা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো।

এবিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই মামলা যে প্রধান আসামি তাকে আমরা ধরার জন্য থানা পুলিশসহ ডিবি টিম বা আদার্স যে সংস্থা আছে তারা কাজ করতেছে। তাকে খুব দ্রুতই গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, গত সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় নাসিম ভূঁইয়া নামে এক ব্যক্তি কম্পিউটার ব্যবসায়ী আলী আজম মানিকের দাড়ি ধরে টানাটানি করে এবং তাকে মারধর করলে ঘটনাটি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী মানিক ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ