হোম > সারা দেশ

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে তালতলীতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ৩ টায় উপজেলার চৌরাস্তা চত্বরে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে মানববন্ধন করা হয়। এ মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক, শিক্ষক ও সুশীল নাগরিকরা অংশ নেয়।

দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটের সভাপতি কে এম রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক আমার দেশ পত্রিকার তালতলী প্রতিনিধি শাহীন শাইরাজ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরাম সভাপতি মো. হাইরাইজ মাঝি, উপজেলা সভাপতি মো. শাহাদাত হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম,মানবজমিনের প্রতিনিধি মাহমুদুল হাসান,প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি হাফিজুর রহমান, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি মো. মিরাজ হোসেন অন্তর, মো. রাসেল প্রমুখ।

মানববন্ধন সাংবাদিকরা বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহার করে জড়িতদের শাস্তি দাবি করেন।

রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটক ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

নামের ভুলে ১৮ বছর বন্দি থাকার পর দেশে ফিরেও কারাবাস, ২৮ দিনের প্যারোলে বাদল

পীরগাছা এমদাদুল উলুম মাদরাসায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান

আইনশৃঙ্খলার অবনতি অব্যাহত থাকলে ছয় মাসের মধ্যে সরকারের পতন হবে: আল মামুন

অভাবের সংসার থেকে ৩ কারখানার মালিক, এখন ২১৫ মানুষের কর্মসংস্থানের কারিগর

পীরগাছায় আনোয়ার হোসেনের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক, জামিনে মুক্ত

শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা

দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

চট্টগ্রামে বাসা থেকে কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার

সবুজ জ্বালানির প্রসারে বাড়ছে গ্রামীণ অর্থনীতির সমৃদ্ধি: আমিনুল হক