হোম > সারা দেশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ফটিকছড়িতে জামাল উদ্দিন (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার লেলাং ইউনিয়নে একটি নির্জন সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৭টায় এলাকাবাসী ওই যুবকের গুলিবিদ্ধ লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত জামাল উদ্দিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে।

তিনি বলেন, নিহত যুবকের লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা