হোম > সারা দেশ

তামাকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, জীবননগর (চুয়াডাঙ্গা)

জীবননগরে তামাকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ওমর ফারুক। প্রশিক্ষণে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। আলোচনা অংশ নেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ওমর ফারুক, কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, থানার ওসি মামুন হোসেন বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।

প্রশিক্ষণে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, তামাক মূলত হৃৎপিণ্ড, লিভার ও ফুসফুসকে আক্রান্ত করে। ধূমপানের ফলে হার্টঅ্যাটাক, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ও ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়ায়। ধূমপান যে করেন, শুধু তার ক্ষতি হয় না, তার পাশে যে থাকেন আরো বেশি ক্ষতি হয়। এজন্য পাবলিক প্লেসে ধূমপানের শাস্তির বিধান জরিমানা আছে।

তিনি আরো বলেন, গর্ভবতী নারীদের ওপর তামাকের ব্যাপক ক্ষতিকর প্রভাব রয়েছে। ধূমপায়ী নারীদের ক্ষেত্রে গর্ভপাত ঘটার হার বেশি থাকে। এ ছাড়া গর্ভস্থ ভ্রূণেরও অনেক ক্ষতি করে।

তামাক চাষ শূন্যের কোটায় নামিয়ে আনা এবং তামাকের ক্ষতিকর দিকগুলো নিয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন ইউএনও।

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল