হোম > সারা দেশ

শুঁড় বাড়িয়ে টাকা না পেয়ে সরছে না হাতি, সড়কজুড়ে ভোগান্তি

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পোষা হাতি ব্যবহার করে অভিনব কায়দায় যানবাহন ও পথচারীদের পথরোধ করে গোদাগাড়ী-আমনুরা আঞ্চলিক সড়কে চাঁদাবাজি চলছে। সড়কে চলাচলকারী সিএনজি, অটোরিকশা, ট্রাক, কার ও মাইক্রোবাসে হাতির শুঁড় ঢুকিয়ে টাকা আদায় করা হচ্ছে।

গোদাগাড়ী পৌর এলাকাসহ উপজেলার অন্তত ১০-১২টি এলাকায় হাতির এই চাঁদাবাজির কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার বিকেলে ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, আমনুরা সড়কে সাধুর মোড় এলাকায় যানবাহন আটকে হাতি দিয়ে টাকা তোলা হচ্ছে। বড় একটি হাতির পিঠে বসে দুজন হাতিটিকে পরিচালনা করছেন। হাতি শুঁড় দিয়ে বিভিন্ন যানবাহন থেকে টাকা নিয়ে সহযোগীর হাতে তুলে দিচ্ছে। টাকা না দেওয়া পর্যন্ত যানবাহনের সামনে থেকে হাতি সরছে না, এমন দৃশ্যও দেখা গেছে। এ নিয়ে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে চাপা উত্তেজনা।

উপজেলার হঠাৎপাড়া বাজারের মৌসুমি ট্রেডার্সের মালিক বুলবুল আহমেদ জানান, উপজেলার আমতলা মোড় থেকে সড়কে প্রতিটি যানবাহনের কাছে হাতি এনে চাঁদাবাজি করা হচ্ছে। প্রতিটি যানবাহন থেকে কমপক্ষে ১০ থেকে ৫০ টাকা করে আদায় করা হয়।

আমতলী হীরালুটি পুল গ্রামের আলম বলেন, রাস্তার মধ্যে হাতি দাঁড় করিয়ে গাড়ি থামানো সম্পূর্ণ অন্যায়। ছোট বাচ্চা, বৃদ্ধ নারী ও বিভিন্ন বয়সের মানুষ হাতি দেখে ভয় পাচ্ছেন। মোটরসাইকেলের সামনে হাতি শুঁড় বাড়িয়ে দিলে চালকেরা আতঙ্কিত হয়ে পড়েন।

সাধুর মোড় এলাকার ব্যবসায়ী মুকুল বলেন, এভাবে প্রকাশ্যে হাতি দিয়ে চাঁদা তোলা ঠিক নয়। এতে মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

হাতির পরিচালক ইকবাল হোসেন বলেন, আমরা হাতি নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকা থেকে খাবারের জন্য টাকা সংগ্রহ করি। তবে জোর করে কারও কাছ থেকে টাকা নেওয়া হয় না। লোকজন স্বেচ্ছায় যা দেন, তা নিয়েই আমরা সন্তুষ্ট। তাঁদের দাবি, হাতির ভরণপোষণের জন্য মানুষ খুশি হয়েই ‘সেলামি’ বা সাহায্য হিসেবে এই টাকা দেন।

গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিয়া জানান, আমি বিষয়টি শুনেছি। সড়কে এ ধরনের হাতি দিয়ে চাঁদাবাজি কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

যোগাযোগ করা হলে গোদাগাড়ীর ইউএনও ইসরাত জাহান জানান, হাতি দিয়ে কিংবা ব্যক্তিমালিকানাধীন প্রাণী দিয়ে টাকা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে আগুন

পলাশে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

মধ্যনগরে আট মাস ধরে ইউএনও নেই, তিন দায়িত্বে এক কর্মকর্তা

বাগেরহাটে বিএনপি কার্যালয় ও আ.লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, দুই কনস্টেবলসহ আহত ৬

নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না

পোরশায় রাতের আঁধারে বিএনপি অফিস পোড়ালো দুর্বৃত্তরা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, উত্তাল সাগর

পুশইন চেষ্টা ব্যর্থ, মেহেরপুর সীমান্তে ৪ জনকে ফিরিয়ে নিল বিএসএফ