হোম > সারা দেশ

যারা নির্বাচনে কালো টাকার বাণিজ্য করে, তারা পিআর পদ্ধতি চায় না

রংপুরে মিয়া গোলাম পরওয়ার

রংপুর অফিস

সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন—যারা নির্বাচনে কালো টাকার বাণিজ্য করে; তারা পিআর পদ্ধতি চায় না। এর ফলে রাজনীতি থেকে সৎ ব্যক্তিরা হারিয়ে গেছে।

শুক্রবার দুপুরে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে দলটির রংপুর মহানগরী ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন—বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শক্তির ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না।জুলাই জাতীয় সনদে উল্লিখিত রূপরেখার ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরো বলেন—আগামী সংসদ নির্বাচন অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে হতে হবে, যাতে প্রতিটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। পাশাপাশি ফ্যাসিবাদী হয়ে উঠার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। এই দেশের প্রতিটি নাগরিক চায় একটি নিরপেক্ষ নির্বাচন, যেখানে সব দল সমান সুযোগ পাবে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করতে হবে এর কোনো বিকল্প নেই। পাশাপাশি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের সব জুলুম-নির্যাতন, গুম-খুন, গণহত্যা, লুটপাটসহ সব ধরনের দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।

জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন— স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এ দাবিগুলো এখন দেশের জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তাই কালবিলম্ব না করে অতিদ্রুত জনগণের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানান ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

রংপুর মহানগরী আমির ও রংপুর-৪ আসনের এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে, বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন—রংপুর জেলা আমির ও রংপুর-৫ আসনের এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানী।

রংপুর মহানগরী সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল ও রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হকের যৌথ সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—রংপুর মহানগরী সহকারী সেক্রেটারি ও রংপুর-১ আসনের এমপি প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী, মহানগরী সহকারী সেক্রেটারি আল আমিন হাসান, রংপুর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, রংপুর-৬ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগরী সভাপতি ছাত্রনেতা নুরুল হুদা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি ছাত্রনেতা সুমন সরকার প্রমুখ।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা