হোম > সারা দেশ

ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু

স্পোর্টস রিপোর্টার

ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ফাইল ছবি

চাঁদপুরে শীতের সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা। যার ফলে চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে প্রায় ৫ ঘণ্টা বন্ধ ছিলে ফেরি চলাচল। কুয়াশা বেড়ে যাওয়ায় আজ সোমবার ভোর ৪টায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় হরিণা ও নরসিংহপুর আলু বাজার ঘাটের ফেরি চলাচল। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়।

সোমবার দুপুর ১২টায় এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) হরিণা ফেরিঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী।

তিনি বলেন, রোববার দিবাগত রাতে কুয়াশা বেড়ে যায়। যার ফলে চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। দুর্ঘটনা এড়াতে ভোর রাত ৪টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকাল ৯টার পর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ও হরিণা ঘাট থেকে ফেরি চলাচল স্বাভাবিক। ৫ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় অল্প কিছু যানবাহন আটকা পড়ে।

তিনি আরও বলেন, প্রতিবছর শীত মৌসুমে মাঝে মাঝে কুয়াশা বেড়ে যায়। তখন আমরা দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখি। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পূর্ব থেকেই নির্দেশনা দিয়ে রেখেছেন।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে