হোম > সারা দেশ

তিতাসে ইয়াবাসহ নারী ইউপি সদস্য আটক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তার ছেলেকে ইয়াবাসহ আটক করেছে তিতাস থানা পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে তিতাস থানার ওসি মোহাম্মদ শহীদ উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জামসহ আসামীদের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন, উপজেলার কলাকান্দি ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মাছিমপুর গ্রামের বাসিন্দা চম্পা বেগম ও তার ছেলে জয় সরকার। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামীদের নামে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।

এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যাহ বলেন, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন ইউপি সদস্য চম্পা বেগমের বিরুদ্ধে রয়েছে ১০টি মাদক মামলা এবং তার ছেলে জয়ের বিরুদ্ধে রয়েছে ৯টি মাদক ও ডাকাতি মামলা। বুধবারআইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি